1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন সফল করার লক্ষ্যে মোহনপুরে আওয়ামীলীগের বর্ধিত সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন সফল করার লক্ষ্যে মোহনপুরে আওয়ামীলীগের বর্ধিত সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি……………………………….

রাজশাহী মোহনপুর উপজেলায় ২০শে জানুয়ারী শুক্রবার  বিকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৯শে জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা উপলক্ষে মোহনপুর আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের  সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

 

এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার সরকার তপন,কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, আওয়ামীলীগের নেতা রুস্তম আলী প্রাং, কেশরহাট পৌরসভার আওয়ামীলীগের  সভাপতি শাহেদুজ্জামান মুক্তা,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের আজাহারুল ইসলাম বাবলু,  বাকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত আলী, ধূরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন, সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট