1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার বালানগর কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ এসএআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি রুয়েট প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমেদ রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা

রাজশাহীর বাগমারার বালানগর কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি…………………………………………..

রাজশাহীর বাগমারার বালানগর কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩ টায় মাদ্রাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ এস,এম, মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

প্রধান অতিথি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য অভিভাবকদের ভূমিকা অপরিসীম। অভিভাবক মহল সচেতন না হলে শিক্ষার্থীরা ভালো ভাবে লেখাপড়া করতে পারে না। আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। শিক্ষকদের মানমর্যাদা বৃদ্ধি করেছে এবং ধর্মীয় শিক্ষা জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মাদ্রাসায় মূলত দুর্বল সন্তানকে পড়িয়ে থাকে। ভালো মেধাবী সন্তানদের মাদ্রাসায় পড়ান না। তবে যে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো হয়ে থাকে তারা অন্য প্রতিষ্ঠানে লেখাপড়া করা সন্তানের চেয়ে ভালো হয়ে থাকে। মাদকসহ সামাজিক নানা অপকর্ম থেকে নিজেকে দূরে রাখে। সন্তানদের মাদ্রাসায় পড়ালে অভিভাবকরা নিরাপদে থাকে। ইহকাল এবং পরকালে কাজে আসে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের না পড়িয়ে মাদ্রাসায় পড়ানোর আহ্বান জানান এমপি এনামুল হক।

 

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মাদ্রাসার গভনিং বডির সহ সভাপতি নায়েবতুল্লা, আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, মাদ্রাসার গভনিং বডির সদস্য সাহাদত হোসেন, আইয়্যুব আলী, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক বাবু, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও মাদ্রাসার সাবেক গভনিং বডির সদস্য আফাজ্জল হোসেন, ওমর আলী, মাস্টার জাহেদুর রহমান, উপজেলা আ’লীগের সদস্য জাহেদুর রহিম মিঠু, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগমসহ ছাত্র-ছাত্রীর অভিভাবক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট