1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পার্বত্য বান্দরবানের বিজিবির অভিযানে দুটি দেশীয় বন্দুক উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত: শিশুদের সুরক্ষায় জনসচেতনতামূলক কর্মসূচি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্ত বাড়ছে, রামেকে ২৩ জনের মৃত্যু হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক এমপি নুসরাত তাবাসসুম বাড়ি অগ্নিকাণ্ড: শর্টসার্কিট নয় দাবি পল্লী বিদ্যুতের মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায় রূপসায় পানির হাউজের ওয়াল চাপায় ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু পাবনায় অনুসন্ধানী সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু: জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা: হাতুড়ি ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৪ এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল

পার্বত্য বান্দরবানের বিজিবির অভিযানে দুটি দেশীয় বন্দুক উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৬০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# রফিকুল ইসলাম সুমন নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

পার্বত্য বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মুড়ংঘোনা এলাকায়–১১ বিজিবি এর অভিযানে দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করেছেন। ১৩ মে (শুক্রবার) রাত ৩ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন মুড়ংঘোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ঝোপের মধ্য হতে ০২টি দেশীয় তৈরী একনলা বন্দুক মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার কৃত অবৈধ অস্ত্র সম্পর্কে পার্শাবতী স্থানীয় লোকজন কে জিজ্ঞাসা করা হলে তারা এ ব্যাপারে কোন সঠিক তথ্য দিতে পারেনি। উদ্ধারকৃত বন্দুক দুটি পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় জমা প্রদান করা হয়েছে। ১১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ হোসেন বলেন সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট