
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপির রাজশাহীতে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বিমানবন্দরে পৌঁছানোর পর এক সৌজন্যমূলক পরিবেশে রাসিক প্রশাসক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে এই শুভেচ্ছা জানান। এ সময় রাজশাহীর স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ তাঁকে স্বাগত জানান।
উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর রাজশাহী সফরের সার্বিক সফলতা কামনা করেন এবং কুশল বিনিময় করেন।#
সিটি প্রতিবেদক-