1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতকে চিরতরে নির্বাসনে পাঠাবেঃ নওগাঁর ধামইরহাটে এমপি শহীদুজ্জামান সরকার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতকে চিরতরে নির্বাসনে পাঠাবেঃ নওগাঁর ধামইরহাটে এমপি শহীদুজ্জামান সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামুরহাট নওগাঁ প্রতিনিধি …………………………………………………………….

নওগাঁ ধামইরহাটে এক নম্বর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী (শনিবার) বিকেল ৪ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল লতিফ মাস্টারের- সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ দুই আসনের এমপি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপি জামাতকে দেশ থেকে চিরতরে নির্বাসনে পাঠাবে।’

 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলাম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ বাচ্চু, সম্পাদক বোরহান হোসেন প্রমুখ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট