1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮ জন  - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ এসএআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি রুয়েট প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমেদ রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার

ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮ জন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ঢাকা ব্যুরো……………………………………….

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৮ জন। এর মধ্যে ঢাকায় ৩ এবং ঢাকায় বাইরে  ৫ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৯ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১১৩ জন রোগী।

 

জানা যায় এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০৯ এবং ঢাকার বাইরে ১০৬ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে কেউ মারা যায়নি।

 

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৩ জন। এর মধ্যে ঢাকায় ২ এবং ঢাকার বাইরে ১ জন। ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির জন্য স্বাস্থ্য অধিদফতর সবাইকে সাবধানে এবং সর্তকতার সাথে থাকতে বলেছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট