1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

রাজশাহীর বাঘায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি……………………………………………….

শোভা যাত্রা, কেক কেটে, আলোচনা সভা ও গরীবদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) বিকালে উপজেলা ছাত্রলীগ এর আয়োজন করে।

 

বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহানুর রহমান সোহাগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ রানা তিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আশিক জাবেদ, কলেজ শাখা ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, শান্ত শেখ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুল হোসেন, বাজু বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম আহমেদ স্বদেশ প্রমুখ। উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি তসিকুল ইসলাম। আলোচনা সভা শেষে গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট