1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১ জানুয়ারী সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৯ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও সেখানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। পরে উপজেলা ছাত্রলীগ, ৮টি ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন এর সভাপতিত্বে ও সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন আজাহার আলী।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা ও আমাইতাড়া বণিক সমিতির সম্পাদক বেলাল হোসেন, পৌর ছাত্রলীগের সম্পাদক আনন্দ কুমার শীল, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, কলেজ ছাত্রলীগ নেতা রাজু ইসলাম, মুরাদুজ্জামান, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শুন্য হওয়া পদে পাস্কায়েল হেমরমকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, রাকিবুল ইসলামকে সহ-সম্পাদক, ফুয়াদ রেজাকে দপ্তর সম্পাদক ও উপ-প্রচার সম্পাদক পদে রাফিকে উপজেলা কমিটিতে অন্তর্ভূক্ত করা হয় এবং সাময়িক অব্যাহতি প্রাপ্ত আবু হোসেনকে পৌর ছাত্রলীগের সভাপতি পদে পুনর্বহাল বহাল করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট