1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, কোন লাভ নেই: রাজশাহীর বাগমারায়  এমপি এনামুল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, কোন লাভ নেই: রাজশাহীর বাগমারায়  এমপি এনামুল

  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা……………………………………….

রাজশাহী- ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেছেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে উপহার দিয়েছেন। প্রতিটি মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আগামী নির্বাচন নিয়ে বিএনপি যে চিন্তা করছে তা বাস্তবায়ন হবে না। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেও তা সফল হবে না।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ফলেই লোকজন শান্তিতে আছে। কেউ আর অশান্তিতে থাকতে চাই না। সোমবার সকালেশিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ২০২৩ সাল মূলত নির্বাচনের বছর। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন পক্ষ বা দল ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষের পাশে থাকতে হবে। বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার আদর্শকে ধারণ করে দেশবাসীর কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অবশিষ্ট উন্নয়ন নিশ্চিত করতে নৌকার বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে।

 

প্রতি বছরের ন্যায় এবারও বাগমারায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। সম্প্রতি গত কয়েক দিন থেকে বাগমারা সহ রাজশাহী অন্চলে শীতের তীব্রতা বেড়ে চলেছে। শীত আসলেও শীত জনিত বিভিন্ন রোগ দেখা দেয়। সে কারণে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতে আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ যেন কষ্ট না পায় সে জন্য তাদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ।

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, আয়েন উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, কাউন্সিলর হাচেন আলী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ব্যবস্থাপক হিসাবশাখা সোহরাব হোসেন, মাসুম প্রমুখ।

 

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা’,র বিভিন্ন এলাকার আওয়ামী লীগের সাড়ে ৫ হাজারের অধিক নেতৃবৃন্দের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র উপহার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট