
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।”
সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিউ গভ. ডিগ্রি কলেজ আমাদের গর্বের প্রতিষ্ঠান। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতি: অধ্যাপক ড. শিখা সরকার (অধ্যক্ষ, নিউ গভঃ ডিগ্রি কলেজ)।
সম্মানিত ও বিশেষ অতিথি: বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা (প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ), অধ্যাপক মো. মতিউর রহমান (উপাধ্যক্ষ), এবং অধ্যাপক ড. মো. রাশেদ করিম (শিক্ষক পরিষদ সম্পাদক)।
অন্যান্য আমন্ত্রিত অতিথি: রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাউশির পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিব।#