1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষার আহ্বানে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষার আহ্বানে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………

আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচন শন্তিপূর্ণ পরিবেশ রক্ষার আহবানে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ এম্বাসেডরস গ্রুপ, পিএফজির আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

 

সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই স্লোগানকে সমানে রেখে ঘন্টা ব্যাপি আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ইয়ুথ এম্বাসেডরস গ্রুপের বাঘা উপজেলা পিএফজির সম্বনয়কারী উত্তম কুমার পাল, এম্বাসেডরস আজিজুল আযম, রানু আক্তারী, সুরুজ্জামান প্রমুখ।

 

এ নির্বাচনে ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন-শাহিনুর রহমান পিন্টু (নৌকা), আক্কাছ আলী (জগ), সাইফুল ইসলাম (নারিকেল গাছ), কামাল হোসেন (কমম্পিউটার), ইসরাফিল হোসেন (মোবাইল ফোন)। এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ১৩ ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ এবং মহিলা ভোটার ১৫ হাজার ৮৫৭ জন।

 

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, কেউ যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য নির্বাচনী এলাকায় কঠোর নজরদারি রয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেউ হাঙ্গামা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট