1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে ঢাকার পথে রাজশাহীর বাগমারা উপজেলা আ’লীগের কাউন্সিলর ও ডেলিগেট - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে ঢাকার পথে রাজশাহীর বাগমারা উপজেলা আ’লীগের কাউন্সিলর ও ডেলিগেট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা, রাজশাহী প্রতিনিধি……………………………………………..

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন। শনিবারের সম্মেলন ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের কর্মী-সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নিদের্শনায় কেন্দ্রীয় সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে বাগমারা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাউন্সিলর ও ডেলিগেটরা।

 

শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেন যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাউন্সিলর ও ডেলিগেট। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বিকল্প পথে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর সম্মেলনে বাগমারা উপজেলা থেকে ১৫ জন কাউন্সিলর এবং ৩০ জন ডেলিগেট অংশ গ্রহণ করবেন। এর বাইরেও অনেক কর্মী-সমর্থকরা নিজ উদ্যোগে সম্মেলনে যোগদান করার জন্য ইতিমধ্যে বাগমারা ত্যাগ করেছেন।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, কেন্দ্রীয় সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ১৫ জন কাউন্সিলর ও ৩০ জন ডেলিগেট অংশগ্রহণ করবে।

 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন  সফল করতে আমরা কাউন্সিলর ও ডেলিগেট নিয়ে রওনা দিয়েছি। উক্ত সম্মেলনে সবাই যেন উপস্থিত থাকতে পারি সে জন্য অনেক আগে থেকেই সবার সাথে যোগাযোগ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট