1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনের মধ্যোদিয়ে বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি…………………………………………

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে  প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড এবং স্মার্ট সাদাছড়ি দেওয়া হয়।

 

অনুষ্ঠানের শুরম্নতে ১৬ ডিসেম্বর শুক্রবার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির সাথে সাথে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ইউএনও ইকতেখারম্নল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত ওসি তারেকুর রহমান সরকার শহীদ বেদীতে পুস্পস্ত্মবক অর্পণ করেন।

 

এরপর আত্রাই প্রেসক্লাব, পলস্নীবিদু্যৎ, হাসপাতাল, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপি, সরকারের বিভিন্ন দপ্তর, আ’লীগ, বিএনপি, বিভিন্ন বাজার বনিক সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

সকাল সারে আট টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্ত্মির প্রতীক পায়রা উড়িয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ইউএনও ইকতেখারম্নল ইসলাম ও ওসি তারেকুর রহমান সরকারকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজের ছালাম গ্রহন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

 

পরে ইউএনও ইকতেখারম্নল ইসলাম এর সভাপতিত্বে জাতির সূর্য সন্ত্মান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এসময় সাবেক এমপি ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 

পুরস্কার বিতরণী শেষে প্রতিবন্ধী অফিসের মাধ্যমে ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৩ জনকে হিয়ারিং এইড এবং ৩ জনকে স্মার্ট সাদাছড়ি দেওয়া হয়। একইসাথে উপজেলা আ’লীগ আলাদাভাবে কর্মসূচি পালন করে।

 

এছাড়া বিকেলে লেডিস ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট