1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যুব মহিলা লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে রকি কুমার ঘোষের অভিনন্দন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

যুব মহিলা লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে রকি কুমার ঘোষের অভিনন্দন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিহাল খান, রাজশাহী……………………………………….

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নবনির্বাচিত সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ। গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানান তিনি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন। নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং শারমীন সুলতানা লিলি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। গঠিত সংগঠনে নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়।

 

সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে।এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন। প্রতিষ্ঠার ২০ বছর পর এবার ভিন্ন নেতৃত্ব পেল সংগঠনটি।#র

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট