1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহীর বাঘা পৌর নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী, বিএনপি নেতা কামাল হোসেনের কর্মী সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি …………………………………………..

আগামী ২৯ ডিসেম্বর-২২ অনুষ্ঠিতব্য,বাঘা পৌরসভার নির্বাচন লক্ষ্য করে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা করেছে বিএনপি দলীয় নেতা,পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামাল হোসেন। বুধবার(১৪ ডিসেম্বর)বিকেলে কামাল হোসেনের বাসভবন প্রাঙ্গনে তার ‘কম্পিউটার’ মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা ও ইউনিয়নসহ ওয়ার্ডের  নের্তৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

এতে সভাপতিত্ব করেন মেয়র প্রার্থী কামাল হোসেন। উন্নয়ন অগ্রযাত্রায় পৌরসভাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে তার পক্ষে ভোটের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন,বিএনপির দলীয় নেতারা।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বলেন,কামাল হোসেন বিজয়ী হলে সার্বিক উন্নয়নে পৌরসভা এগিয়ে যাবে। বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাড.র্ফিরোজ আহম্মেদ রনজু বলেন,রাজনৈতিক অঙ্গনে বিএনপি একটি বৃহৎ দল। দলীয় প্রতীকের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়া হলেও জনগনের আস্তার দল বিএনপি। সেক্ষেত্রে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম বলেন, বিএনপির সকল নেতা-কর্মীকে ওয়ার্ডে ওয়ার্ডে ,বাড়ি বাড়ি গিয়ে নিষ্ঠার সাথে ভোট করতে হবে। তাহলে প্রার্থীকে জয়যুক্ত করা সম্ভব হবে। বিএনপির দলীয় প্রতীকের বাইরে ভোটের বিষয়ে পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান(সুরুজ) বলেন,স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়ভাবে ভোট করতে দলীয়ভাবে কোন বাঁধা নেই।

 

পৌর বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী কামাল হোসেন(‘কম্পিউটার’প্রতীক) বলেন,নির্বাচিত হলে আমি জনগনের ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। নির্বাচনে,কর্মী তথা দলীয় লোকজনকে তার পাশে থেকে ভোট করার আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন,আমার বিজয় হবে পৌরসভার সকল মানুষের বিজয়। ভোট করতে গিয়ে কেউ যেন ক্ষতির সন্মুখীন না হয়,সেদিকে আমার লক্ষ্য থাকবে।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,কামাল হোসেনের বড় ভাই জামাল উদ্দীন,বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির আহ্বায়ক কমিটির মাসুদ করিম (টিপু), গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক, শিক্ষক এমদাদুল হক,চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জগলু শিকদার,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দস্তুল প্রামানিক,আড়ানি ইউনিয়নের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট