1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ইমতিয়াজ আহম্মেদ: রাজশাহীর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়ার ঐতিহ্যবাহী ও গর্বিত পরিবারের আরও এক কৃতী সন্তান বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ড. এম. এনামুল হক ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ইন্টারপোল ও বাংলাদেশ ল’ কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়ার মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। ড. এম. এনামুল হকের পরিবারটি গোদাগাড়ীর অন্যতম গর্বিত পরিবার হিসেবে পরিচিত। তাঁর সহোদরদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক, প্রকৌশলী ড. এম. আসাদুজ্জামান—বিএমডিএর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান—এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফ উদ্দীন। তাঁদের আরেক সহোদর যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে ড. এম. এনামুল হক স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে অনীক রুশদ হক বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৃত্যুতে গোদাগাড়ীসহ রাজশাহীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট