1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর পর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ বিকেলে গুরুদাসপুর থানাধীন শ্যামপুর গ্রামে প্রায় ৮-৯ বছর বয়সী দুই শিশু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে একই গ্রামের আরেকটি শিশুর মরদেহের সুরতহাল করতে গেলে স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের ঘিরে ফেলে গালিগালাজ করে এবং সরকারি কাজে বাধা দেয়। রাতে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রডের আঘাতে এক পুলিশ সদস্য মাথায় গুরুতর আঘাত পান। হামলা থেকে বাঁচতে পুলিশ সদস্যরা নিকটস্থ একটি দাখিল মাদ্রাসায় আশ্রয় নেন। পরে গুরুদাসপুর থানা পুলিশের অতিরিক্ত টিম গিয়ে তাদের উদ্ধার করে এবং আহত পুলিশ সদস্যকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা দায়েরের পর ২৯ আগস্ট রাতে চন্দ্রপুর ওয়াপদা বাজার ও শ্যামপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট