1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেয়ের বিয়ে'র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জেলা প্রতিনিধি, পঞ্চগড়: মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রামে।বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে।মৃত রসেনা বেগম(৫০) ওই গ্রামের ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।

জানা যায়, মেয়ে ইছিরন আক্তার (১৮)বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী হাড়িবাসা ইউপির সাহেব বাজার এলাকার এক যুবকের সাথে।বাড়িতে চলছিলো উৎসবের আমেজ।আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীদের আড্ডা,খুনসুটি নিয়ে বাড়ি জুড়ে আনন্দঘন পরিবেশ। বরযাত্রীদের আপ্যায়নের জন্য জবাই করা হয়েছিল গরুও। কিন্তু বিয়ের আগের রাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন কনের মা রসেনা, মুহুর্তেই নেমে এলো বিষাদের কালো ছায়া।  বিয়েবাড়ির আনন্দ পরিণত হয় শোকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতেই বাড়িতে বিয়ের বেশির ভাগ আয়োজন সম্পন্ন করা হচ্ছিল। বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের জন্য গরু জবাই করা হয়। বাড়িতে ছিলেন আত্মীয়স্বজন ও মেহমানরাও।বিয়ের প্রস্তুতির কাজের একপর্যায়ে বাড়িতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার সরাতে যান রসেনা বেগম। বাম হাত দিয়ে তারটি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। রসেনা বেগমের আকস্মিক মৃত্যুতে বিয়ের আয়োজন থেমে যায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। আনন্দের বদলে নেমে আসে শোকের আবহ। পরিবারের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী রোববার বিয়েটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহতের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, বাড়ির সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। এর মধ্যেই বাড়ির কাজ করার সময় আমার ফুফু বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। বিয়েটা আপাতত স্থগিত করা হয়েছে। আগামী রোববার হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুর ইসলাম বলেন, বিয়ের কারণে বাড়িতে অনেক মেহমান ছিলেন। গরুর মাংস কাটার কাজও প্রায় শেষের দিকে ছিল। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন রসেনা বেগম। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় সদর থানার এসআই তপন কুমার অধিকারী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল ও তদন্ত শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট