1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তথ্য না দেয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অর্থদন্ড - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

তথ্য না দেয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অর্থদন্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………

তথ্য কমিশনের কড়া নির্দেশনা সত্ত্বেও তথ্য প্রদান না করায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামকে অর্থদন্ড দিয়েছে বাংলাদেশ তথ্য কমিশন আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে তথ্য কমিশনের ভার্চুয়ালী শুনানিতে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এই আদেশ দেন।

 

জানা যায়, গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর গত ১৬ মার্চ গোদাগাড়ী পৌর এলাকার আব্দুল বাতেন বিভিন্ন তথ্য চেয়ে আবেদন করেন। তথ্য অধিকার আইন (২০০৯) অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার নিয়ম থাকলেও তথ্য প্রদানকারী কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম আবেদন কারীকে তথ্য প্রদান করেননি।

 

পরে তথ্য কমিশনে অভিযোগ করার পর সমন জারি করলে গত ২২ আগস্ট শুনানি হয়। এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম ও অভিযোগকারী আব্দুল বাতেন অংশ গ্রহণ করলে উভয়ের কথা শুনে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করতে বলে। তথ্য প্রদানের জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদনকারীকে তথ্যমূল্য চেয়ে চিঠি প্রদান করতে বললেও সেটিও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্ণপাত করেননি।

 

পরে অভিযোগকারী আবারও তথ্য কমিশনে অভিযোগ দিলে রোববার ( ১১ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। এতে উভয়ের শুনানি হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামের তথ্য কমিশনের নির্দেশনা যথাযথ ভাবে পালন না করা ও তথ্য প্রদান না করার বিষয়টি প্রমাণিত হয়।

 

তথ্য অধিকার আইন (২০০৯) লঙ্ঘন করায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আগামী ৭ কার্যদিবসের মধ্যে তথ্য আবেদকনারীকে তথ্যমূল্য চেয়ে চিঠি প্রদান ও তথ্য প্রদান করতে কড়া নির্দেশনা প্রদান করেন। শুনানিতে আরো অংশ গ্রহণ করেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ডক্টর আব্দুল মালেক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট