1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধার পলাশবাড়ীতে সন্ত্রাস, নাশকতা সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে জনসভা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ীতে সন্ত্রাস, নাশকতা সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে জনসভা 

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
Digital Camera

কাজী নজরুল ইসলাম, পলাশ, গাইবান্ধা থেকে……………………………….

বিএনপি’র সন্ত্রাস নাশকতা, সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে৷

 

১০ ডিসেম্বর শনিবার বিকালে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  পৌর শহরের রাব্বির মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় এ জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল।

 

উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, আওয়ামী লীগের ধর্মীয় উপ কমিটি’র সদস্য বীরমুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার, জেলা যুবলীগের সভাপতি সরদার শহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে ব্কব্য রাখেন সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জআমান শেখ ফরিদ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান শেখ, যুগ্ন আহবায়ক শাহজালাল মন্ডল, মৎস্যজীবী লীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট