1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………

নওগাঁর ধামইরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার জন্য মর্যাদা-স্বাধীনতা এবং ন্যায়বিচার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ডাসকো ফাউন্ডেশন ও ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর বেলা ১১ টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী ধামইরহাট জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে চকময়রাম এলাকাস্থ্য হাটনগর ব্র্যাক শিশু নিকেতনে আলোচনা সভায় মিলিত হয়।

 

ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সহ সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আব্দুল জলিল, আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, পৌরসভার প্যানেল মেয়র মোঃমুক্তাদিরুল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নারী নেত্রী তমা আকতার, কাউন্সিলর আব্দুল হাকিম, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি কাউন্সিলর আমজাদ হোসেন, সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমব্রম, সুফল চন্দ্র বর্মন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট