1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি- জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী যুবলীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি

বিএনপি- জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী যুবলীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন, রাজশাহী………………………………………………..

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবলীগের প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচিসহ রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে ডিসেম্বরের ০১ তারিখ থেকে কর্মসূচি পালন করে আসছে রাজশাহী মহানগর যুবলীগ।

 

গত ৭ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, পুলিশের উপর হামলা, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং জনগণের জানমাল রক্ষার্থে রাজশাহী মহানগর যুবলীগের কর্মসূচি নিম্নরূপ ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু। আগামীকাল ১০ ডিসেম্বর (শনিবার) সকাল থেকে প্রতিটি ওয়ার্ডের সতর্ক কর্মসূচি এবং বিকালে ৩ টায় নগর আওয়ামী লীগের সাথে একত্বতা প্রকাশ করে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করবেন তাঁরা।

 

এদিকে আগামী ১১ ডিসেম্বর (রবিবার) বিকাল ৩ টায় নগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করা হবে বলে উল্লেখ করেন প্রেস বিজ্ঞপ্তিতে। প্রেস বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, উপরোক্ত কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু’র নির্দেশে নগর যুবলীগের সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক, সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট