1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ার শিলমাড়িয়ায় প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থী মুকুলের পোষ্টার ছাপিয়ে ফেসবুকে প্রচার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

পুঠিয়ার শিলমাড়িয়ায় প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থী মুকুলের পোষ্টার ছাপিয়ে ফেসবুকে প্রচার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহাম্মদ আলী, পুঠিয়া রাজশাহী………………………………………………….

রাজশাহীর পুঠিয়ায় আচরণ বিধি-লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী পোষ্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে শিলমাড়িয়া ইউনিয়নের আ’লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুকুলের বিরুদ্ধে।

 

জানা  গেছে, আগামী ১১ তারিখে প্রতীক বরাদ্দের আগেই শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুকুল ‘নৌকা’ প্রতীক দিয়ে নির্বাচনী পোষ্টার ছাপিয়েছেন, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর শিলমাড়িয়া ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। যাচাই-বাছাই ০৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর ২০২২।

 

এ ব্যাপারে সাজ্জাদ হোসেন মুকুল বলেন, আমি কোন পোষ্টার এখনও ছাপায়নি । কেউ হয়তো পোস্টার ছাপিয়ে ফেসবুকে দিতে পারে সে বিষয়ে আমি কিছু জানিনা। আর ১১ তারিখে প্রতিক বরাদ্দের পরেই আমি পোষ্টার ছাপাবো।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে প্রতিক বরাদ্দের আগেই যে কোন স্থানে পোষ্টার দিয়ে প্রচার করে তাহলে তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে বলে জানান এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট