1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
    শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক

রাজশাহীর তানোরে রেনেক্স’র অনুমোদনহীন ওষুধে বাজার সয়লাব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন…………………………………………………….

রাজশাহীর তানোর ও মোহনপুরসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন হাট-বাজার রেনেক্স এনিম্যাল হেলথ্ লিঃ এর অনুমোদনহীন ও নিম্নমাণের ওষুধে বাজার সয়লাব হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, গৃহপালিত প্রাণীর জীবন রক্ষা ও মোটাতাজাকরণের এসব ওষুধ আসল, নকল, ভেজাল না নিম্নমাণের তা বোঝার ক্ষমতা নাই সিংহভাগ মানুষের। আর মানুষের সরলতার এই সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র নতুন লেভেল ও দৃষ্টিনন্দন মোড়কে অনুমোদনহীন নিম্নমানের ওষুধ বোতলজাত ও বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

 

অনুমোদনহীন এসব নকল ওষুধ সেবন করে গরু-মহিষ ছাগল ইত্যাদি সুস্থ না হয়ে আরও বেশি অসুস্থ হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে তাদের কাছে থেকে আর্থিক সুবিধা নিয়ে প্রাণী সম্পদ বিভাগের একশ্রেণীর কর্মকর্তা ও প্রশিক্ষনপ্রাপ্ত মাঠকর্মী এসব ওষুধ কিনতে গবাদি পশু মালিকদের উদ্বুদ্ধ করছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত এক মাঠকর্মী বলেন, বিভিন্ন হাট-বাজারের ওষুধের দোকানে অভিযান চালিয়ে রেনেক্স এনিম্যাল হেলথ্ লিঃ এর ওষুধ পরীক্ষা করা হলেই এসবের সত্যতা মিলবে। স্থানীয়রা জানান, তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মথুরাপুর মহল্লায় রাতারাতি গড়ে উঠা রেনেক্স এনিম্যাল হেলথ লিঃ ২৫টি ওষুধ বাজারজাত করনের অনুমতি নিয়ে ৫৫টি ওষুধ তৈরী ও বাজারজাত করছে, এর বাইরেও আরো ১০ থেকে ১৫টি ওষুধ বাজারজাত করা হচ্ছে। আবার তানোরে ওষুধ উৎপাদনের কথা বলা হলেও ওষুধের প্যাকেটে ঢাকার ঠিকানা ব্যবহার করা হচ্ছে।

 

এসব ওষুধ তাদের কাছে ভেজাল বলে প্রতিয়মান হচ্ছে। কারণ হিসবে তারা বলেন, এখানে ওষুধ তৈরীর আধুনিক যন্ত্রপাতি, উপকরণ নাই ও এসি নষ্ট সব সময় কারখানার গেটে বাইরে থেকে তালা দিয়ে ভিতরে কাজ করানো হয়। গত মঙ্গলবার সরেজমিন, কারখানার কয়েকটি ঘরে বিভিন্ন সাইজের বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতল, লেভেল, কাগজের কার্টুন, পলিথিনসহ বিভিন্ন সামগ্রী দেখা গেছে। স্থানীয়রা এখানে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ কারখানা বন্ধের জোর দাবি জানাচ্ছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক কাছে।

 

এবিষয়ে তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, বেলাল উদ্দিন বলেন, সুনিদ্রিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে তানোর রেনেক্স এনিম্যাল হেলথ লিঃ এর স্বত্ত্বাধিকারী ইমরান হোসেন (০১৭১২-৬৩২০৪৩) এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ২৫টি ওষুধ বাজারজাত করছেন, সবগুলোর অনুমতি রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট