1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় সোনালি পাট চাষে ঝুঁকেছে কৃষককেরা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

রাজশাহীর বাঘায় সোনালি পাট চাষে ঝুঁকেছে কৃষককেরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ছবি: হাবিল উদ্দিন

 

# হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহী থেকে………………………………

সোনালি আঁশ পাট। বাংলার ইতিহাস ঐতিহ্য-এর সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িত পাট। কালের বিবর্তনে সেই গৌরব অনেকটাই ম্লান হয়ে যাচ্ছিল। কিন্তু গত দু’বছর দাম ভালো পাওয়ায় কৃষকরা আবার পাট চাষে ঝুঁকেছেন।

 

ন্যায্যমূল্য লাভ এবং উপজেলা কৃষি অফিসের তৎপরতায় বাঘা উপজেলায় এ বছর রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। বাঘা উপজেলার চকরাজাপুর, মনিগ্রাম, পাকুড়িয়া, গড়গড়ি ইউনিয়ের চর এলাকায় পাটের সবুজ পাতা বাতাসে দোল খাচ্ছে। ঠিক একই চিত্র বাউশা, বাজুবাঘা, আড়ানী ইউনিয়ন, বাঘা পৌরসভা, আড়ানী পৌরসভাতেও।বাজুবাঘা ইউনিয়নের বড় ছয়ঘুটির পাট চাষী মোঃ আসাদুল ইসলাম জানান, দাম ভালো পাওয়ায় এ বছর গম কাটার পর পাটের বীজ বপণ করি। আশা করি ভালো ফলন পাবো।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩০৩৫ হেক্টর এবং ফলন ৩৪৯০৩ মেট্রিক টন৷ কিন্তু গতবছর ভালো দাম পাওয়ায় কৃষকরা ব্যাপকভাবে পাট চাষ করেছেন, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫০০ হেক্টর বেশি। বাঘা উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল্লাহ সুলতান বলেন, এবছর বাঘা উপজেলায় ৪৫৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আশা করি এবছর প্রায় ৫২০০০ মেট্রিক টন পাট উৎপাদিত হবে।

 

এ ধার অব্যাহত থাকলে পাটের সোনালী ঐতিহ্য আবার ফিরে আসবে। কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম বলেন, উন্নত পাটের জাত যেমন বিজেআরআই তোষা পাট-৮, বিএডিসি-১, বিজেআরআই দেশি পাট-৮ সহ জেআরও ৫২৪ জাত অত্র উপজেলায় চাষ হচ্ছে। পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারীভাবে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছিল এবং আমদানি নির্ভরতা কমিয়ে বীজের প্রাপ্যতা সহজলভ্যকরণের জন্য নাবী পাট বীজ উৎপাদনের বিশেষ প্রণোদনা কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। পাট ও পাট বীজ উৎপাদন কলাকৌশল নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।#

এডিট: আরজা/০৪

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট