1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডেঙ্গুতে আক্রান্ত রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম কে দেখতে হাসপাতালে রিজভী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ডেঙ্গুতে আক্রান্ত রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম কে দেখতে হাসপাতালে রিজভী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা, রাজশাহী প্রতিনিধি……………………………………………

রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। রাজধানী ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার রোগ মুক্তি কামনায় রেজাউল করিম টুটুল এবং তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।

 

জানা গেছে, কয়েক দিন আগে দলীয় কাজে রেজাউল করিম টুটুল রাজশাহী থেকে ঢাকায় অবস্থান করেন। সেখান থেকে বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য চট্রগ্রাম যাবার পর অসুস্থ্য হয়ে পড়েন। সেখান থেকে ঢাকায় এসে একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরিক্ষার পর তার দেহে ডেঙ্গু পজিটিভ দেখা দেয়।

 

অসুস্থ্য রেজাউল করিম টুটুল এর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এএইচ এম ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) কামরুজ্জামান দুলাল, চট্রগাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, বিএনপি নেতা সালাউদ্দিন আলী প্রমূখ।

 

এদিকে রেজাউল করিম টুটুল এর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায় হওয়ায় উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বোচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আত্বীয় স্বজন, শুভাকাঙ্খিরা তার আশু রোগমুক্তি কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট