1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২ শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১

শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া মা ও মেয়ের ঘটনার দৃশ্য

ক্যাপশন: শিবগঞ্জের মনাকষা ইউনিয়নে ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের কার্যক্রম। (প্রতীকী/নির্মাণে তৈরি ছবি)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও মেয়ের। রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাদের মেয়ে লিমা খাতুন (১৬)। লিমা স্থানীয় মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতদের নিকটতম আত্মীয় আব্দুল বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সামনে নিজ দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। আগে থেকেই দোকানঘরটি কোনোভাবে বিদ্যুৎতায়িত হয়ে ছিল। এ সময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে লিমা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মিলি বেগমের ছোট মেয়ে লাবনী (৮) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, মরদেহ দুটি হাসপাতালে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট