1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২ শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নওগাঁর পোরশা সীমান্তে বিজিবির হাতে আটক দুই ব্যক্তি

নওগাঁর পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও তিনজন পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২১ নভেম্বর) রাতে পোরশা উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলার সংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কয়েকজন ব্যক্তি নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলার সংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় অবস্থান করছেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১২টার দিকে পাঁচজন ব্যক্তিকে শূন্য লাইনের দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা শরিফুল ইসলাম ও নাজমুল হোসেনকে আটক করতে সক্ষম হন। অপর তিনজন পালিয়ে যান।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাঁদের সঙ্গে থাকা পলাতক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পলাতকরা হলেন—পোরশার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।

এজাহারে আরও বলা হয়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। বিজিবির দাবি, তাঁরা অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এ ঘটনায় আটক দুইজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজিবি জানায়, আটকের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে নাজমুল হোসেন মাটিতে পড়ে বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আহত হন। পরে তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#

পোরশা (নওগাঁ) প্রতিনিধি-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট