1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২ শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টা ৩৫ মিনিটে মহানগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সোনাদীঘির মোড়, মনিচত্বর ও সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে সংগঠনটির প্রায় ১৫০ থেকে ১৭০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ আলী এবং সদস্য সৈকত পারভেজ। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মহানগরীর অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশ যখন শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে, ঠিক সেই সময়ে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আঁধারে বিভিন্ন অফিস-আদালত, যানবাহন ও সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, অতীতের মতো দেশে আবারও জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের যেখানে পাওয়া যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়।#

৥মোস্তাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট