1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিক মোস্তাফিজুর রহমান - মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের (৫১) অকাল মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, এক কন্যা, তিন ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক বিবৃতিদাতারা শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন— দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জামসেদ আলম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবীর হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং প্রচার সম্পাদক মো. রিয়াজ কামাল মামুন।

এ ছাড়া শোক জানিয়েছেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম মন্টু, মো. মহিউদ্দিন আহমেদ লাল্টু, মো. জাহিদ হাসান, মো. তাসকিন আহমেদ শাওন এবং সদস্য মো. কবিরুল আহছান ডালিম, মো. রফিকুল ইসলাম, মো. রশীদুল আলম রশীদ ও মো. আব্দুর সবুর।#

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা) প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট