1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডের নওগাঁ রোডে অবস্থিত হক মোটরস প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ), পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট দেওয়ান বুলবুল আহমেদ। এতে সংগঠনের সভাপতি করপোরাল মো. মোরশেদুল হক, সাধারণ সম্পাদক সার্জেন্ট আমজাদ হোসেনসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও তাৎপর্য তুলে ধরা সভায় পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস পালনের পাশাপাশি ২১ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্যোগ ও সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

ঐক্য ও কল্যাণের প্রত্যয় বক্তারা আরও বলেন, সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য ধরে রাখা এবং তাঁদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট