
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ নভেম্বর (২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মোঃ রোকন উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি (চট্টগ্রাম): পুলিশ সূত্রে জানা গেছে, সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী)-এর তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মামলার আসামি গ্রেপ্তার অভিযানকালে এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ সদরঘাট থানার একটি নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির মামলার (মামলা নং-১/১০৪, তারিখ: ০৬/০৯/২০২৪) আসামি মোঃ রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেন। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বরালিয়া এলাকার মোঃ হারুনের ছেলে এবং বর্তমানে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এসআরবি স্টেশন এলাকায় বসবাস করতেন।
পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার পৃথক অভিযানে এএসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার (জিআর-৮০/২০) পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করেন। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির শফিকুল ইসলামের ছেলে।
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে গ্রেপ্তার ৭ রাত ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে মোবাইল-২৪ ডিউটিকালে এসআই (নিঃ) মোঃ ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ শুভপুর, কদমতলী ও এস আর বিল এলাকার নির্জন স্থান থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ৭ জনকে আটক করেন।
আটককৃতরা হলেন— চাঁদপুরের হাজীগঞ্জ থানার ষোলদানা এলাকার মোহাম্মদ হোসেন টিটু (৩৩), কক্সবাজারের রামু থানার রামকুট এলাকার বিজয় ধর (১৯), ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ এলাকার মোঃ ইমরান (৩৫), পূর্ব মাদারবাড়ির আব্দুর রহিম তানভীর (২১), টংফকির মাজার গলির মহিউদ্দিন বাদশা (৩০), পশ্চিম মাদারবাড়ির মোঃ রনি (৩১) এবং পূর্ব মাদারবাড়ি বাংলাবাজার এলাকার মোঃ খোকন হাওলাদার (৩৪)।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা গভীর রাতে ওই স্থানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১০৩ ধারায় (নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৩০) তাদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#