1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাঁচ

বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘায় অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম আলম হোসেন। তিনি বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, আলম হোসেন দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে অংশ নেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা বলেন, লক্ষ্মীনগর বালুমহাল ও চকরাজাপুরের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল দেওয়া হয়। এ সময় চকরাজাপুরে পদ্মা নদীতে ড্রেজারের মাধ্যমে বালুমহালের বাইরে বাঘায় অবৈধ বালু উত্তোলন করতে দেখা যায়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আলম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#

বিশেষ প্রতিনিধি, বাঘা (রাজশাহী)-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট