1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘায় মাজারের গ্রিল কেটে ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে রাজশাহীতে চার দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু রুয়েটে নানা আয়োজনে উদযাপিত হলো ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর শিবপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া। ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য রাখেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া এবং শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব নইম উদ্দিন প্রমুখ।

Open photoOpen photo

বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করতে সর্বদা অনুপ্রাণিত করে। আলোচনা সভা শেষে স্থানীয় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট