
# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর শিবপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া। ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য রাখেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া এবং শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব নইম উদ্দিন প্রমুখ।


বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় স্বাধীনতা রক্ষা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করতে সর্বদা অনুপ্রাণিত করে। আলোচনা সভা শেষে স্থানীয় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর