1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির মহাসমাবেশ যথাযোগ্য মর্যাদায় খুলনায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় জেলা জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বাঘায় প্রশাসন ও বিএনপির আলোচনা সভা খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করে: কালীগঞ্জ এসিল্যান্ড সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পোরশায় ৭ নভেম্বর পালিত শিবগঞ্জে বিএনপির নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতালের পরিচালকবৃন্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মিলন, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌর এলাকার কুঠিবাড়ি রোডে অবস্থিত সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো. শাহিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ম্যানেজিং ডিরেক্টর মো. এ কে এম আরিফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স মো. আইনুল ইসলাম, ডিরেক্টর পারচেজ তাহেরুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০টি বেডের সরকারি অনুমোদন নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে ১৫টি বেড চালু রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে বেডের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এখানে সাধারণ ওয়ার্ডের পাশাপাশি এসি ও নন-এসি কেবিনের সুব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটিতে ছোট ও বড় যেকোনো ধরনের জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি ও আধুনিক অপারেশন থিয়েটার (OT) সুবিধাসহ ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাসাউন্ড সেবা চালু রয়েছে। এছাড়া হাসপাতালের আউটডোরে মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, শিশু রোগ, হৃদরোগ, নিউরোলজি, অর্থোপেডিকস, চর্ম ও যৌন রোগ, নাক-কান-গলা এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত রোগী দেখবেন বলে জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো. শাহিন মিয়া বলেন, “আমাদের উপজেলার প্রান্তিক ও চরের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা এই প্রতিষ্ঠানটি চালু করেছি। আমরা সরকারের সকল নিয়ম-কানুন ও নীতিমালা মেনেই স্বাস্থ্যসেবা পরিচালনা করতে বদ্ধপরিকর। এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।”

তিনি পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সুসম্পর্ক বজায় রেখে সারিয়াকান্দির সামগ্রিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট