1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ:
চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাজশাহী সিটি চার্চের হলরুমে খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। প্রত্যেক মানুষের ধর্মীয় বিশ্বাস, মতাদর্শ ও সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু নাগরিক হিসেবে আমরা সবাই সমান। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাইকে দেশ ও সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের সহযোগিতা এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, উন্নত, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সমাজের সব মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখার সভাপতি পাস্টর সমর চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিএবি পবা উপজেলা শাখার সভাপতি বুদ্ধিনাথ হাসদা, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু, মাসাউস সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মেরিনা হাসদাসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।

সভায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট