1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অনুপ্রবেশ প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৭ নভেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন বিদিরপুর বিওপি, চারঘাট বিকল্প বিওপি ও সোনাইকান্দি বিওপির আভিযানিক দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়:

৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ৩৯০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৬৩ বোতল ভারতীয় ব্রাণ কফ-সি সিরাপ, ৫৩ বোতল স্কাফ সিরাপ, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৪ বোতল মনোড্রিল সিরাপ।

বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এ সব চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট