1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মে ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতালের স্মরণে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর গণকপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

আলোচনা সভায় ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ-বাগদা ফার্মে পুলিশের গুলিতে নিহত সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের ১০ বছর অতিবাহিত হলেও বিচার সম্পন্ন না হওয়া এবং ক্ষতিগ্রস্ত আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মে সংঘটিত ঘটনায় তিন সাঁওতাল প্রাণ হারান। দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলোর ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। তাঁরা বলেন, নিহতদের পরিবারসহ ক্ষতিগ্রস্ত আদিবাসীদের ন্যায়বিচার পাওয়া এবং তাঁদের হারানো ভূমির অধিকার ফিরিয়ে দেওয়া জরুরি।

বক্তারা অবিলম্বে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, সাহেবগঞ্জ-বাগদা ফার্মের জমি ক্ষতিগ্রস্ত আদিবাসীদের ফিরিয়ে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি আদিবাসীদের ওপর সব ধরনের অন্যায়, নির্যাতন ও বৈষম্য বন্ধ করে তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সাংগঠনিক সম্পাদক রুপচান লাড়কা, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার এবং গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ হেম্রম।

এ ছাড়া রাজশাহী জেলার বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা নিহত তিন সাঁওতালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। হত্যাকাণ্ডের বিচার, ভূমির অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করার মধ্য দিয়েই তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন সম্ভব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট