1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা মির্জাপুরে রাতের আঁধারে নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলনের অভিযোগ এসএআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি রুয়েট প্রাক্তন শিক্ষার্থী ফারুক আহমেদ রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা

রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (৪ নভেম্বর ২০২৬) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৫ রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল রাত ১২টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে:

  • ৫৩ বোতল ইস্কাফ (কোডিনযুক্ত সিরাপ), ৩৯ বোতল উইন সেরেক্স কফ সিরাপ, ৯ বোতল ওল্ড মঙ্ক রাম (১৮০ মি.লি.-এর ৪ বোতল ও ৩৭৫ মি.লি.-এর ৫ বোতল), ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি (১৮০ মি.লি.) ও ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি (৭৫০ মি.লি.)।

এসআরবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা এসব মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এসআরবি জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট