1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর গুজব: জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৮০ বস্তা সারসহ আটক ২, জেল-জরিমানা শিবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক

শিবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এনামুল হক।

বর্গাচাষি থেকে জমি দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল হক জানান, জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর মৌজায় ২ একর ৩৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমির প্রকৃত মালিক তারা। গত ২০১৪ সাল থেকে জমিটি বর্গা হিসেবে চাষাবাদ করে আসছিলেন বড়গাছী এলাকার সাখাওয়াত হোসেন।

তবে অভিযোগ উঠে, বিগত চার বছর ধরে সাখাওয়াত হোসেন জমির অর্জিত কোনো ফসল প্রকৃত মালিকদের না বুঝিয়ে দিয়ে উল্টো জাল দলিল তৈরি করে জমিটি অবৈধভাবে ভোগদখল করছেন।

এক নজরে জমি বিরোধের তথ্য:

  • জমির অবস্থান: আন্দিপুর মৌজা, জামবাড়িয়া ইউনিয়ন, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

  • জমির পরিমাণ: ৩৩ শতক (মোট ২ একর ৩৩ শতকের মধ্যে)

  • অভিযুক্ত: সাখাওয়াত হোসেন (বর্গা চাষি)

  • আইনগত পদক্ষেপ: চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রতারণার মামলা দায়ের

আদালতে মামলা ও সুবিচারের দাবি

এনামুল হক আরও জানান, এই প্রতারণার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে তারা জমির প্রকৃত মালিকানা নির্ধারণের পাশাপাশি নিজেদের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি জানান।

অভিযুক্তের বক্তব্য

এদিকে জমি দখলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত সাখাওয়াত হোসেন দাবি করেন, তিনি জমিটি কেনার জন্য ইতোমধ্যে অর্থ প্রদান করেছেন। কিন্তু অর্থ নেওয়া সত্ত্বেও জমিটির রেজিস্ট্রি বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এনামুল হকের সাথে আরও উপস্থিত ছিলেন তাঁর ভাই মনিরুল ইসলাম, চাচা আবদুল জাব্বার ও নাতি সিফাত আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট