1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান রাসিকের এ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম)-এর উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিও (ADPCO)-এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষ করে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

Open photo

নগরীর উন্নয়ন প্রসঙ্গে রাসিক প্রশাসক বলেন, “আমরা দেশের মানুষের জন্য এবং বিশেষ করে বেকার যুবসমাজের কর্মসংস্থান তৈরিতে কাজ করতে চাই। আমি সব সময় আপনাদের পাশে আছি। আসুন, আমরা সবাই মিলে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তুলি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন:

  • মোঃ মনজুরুল কাদির — রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

  • ড. আরোক টপ্প্য — আঞ্চলিক পরিচালক, কারিতাস বাংলাদেশ (রাজশাহী অঞ্চল)

  • সুজাউদ্দিন ছোটন — রাজশাহী প্রতিনিধি, এটিএন বাংলা

  • জুলফিকার রহমান ভুট্টু — সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা যুবদল

অনুষ্ঠানের সূচনায় নগরীর সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান ও বিশেষ অতিথিদের ফুল, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভা শেষে যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশিত হয়। এ সময় স্থানীয় যুব উন্নয়ন, তরুণদের নেতৃত্ব ও সুরক্ষার নানা দিক নিয়ে উন্মুক্ত আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট