1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ভোলার মনপুরায় মৎস্য কর্মকর্তার ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস: নড়েচড়ে বসল প্রশাসন, তদন্তে ৩ সদস্যের কমিটি

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পদ্মা নদীর তীরবর্তী আলুপট্টি থেকে পঞ্চবটি অভিমুখী ২৩ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এলাকাবাসী তাঁদের এলাকার যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ চিত্র তুলে ধরে অভ্যন্তরীণ রাস্তা দ্রুত সংস্কার ও নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা উপস্থাপন করেন। এ সময় এলাকাবাসীর চলাচলের সুব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হলে রাসিক প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের দাবি শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, সিনিয়র অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন, সাগরপাড়া এসি মসজিদের সভাপতি আব্দুল মহিম, মসজিদের ইমাম মুফতি আলী আকবর ফারুকী, বিএনপি নেতা আব্দুল জব্বার আনসারী, সোহেল কুদ্দুস, মজিবুল হক মিনার, ইসরাইল শেখ সন্টু, যোহর, রজব, যুবদল নেতা হীরা এবং ছাত্রদল নেতা মিশর, সান ও রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট