1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ভোলার মনপুরায় মৎস্য কর্মকর্তার ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস: নড়েচড়ে বসল প্রশাসন, তদন্তে ৩ সদস্যের কমিটি সাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশ রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ: গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসা গোদাগাড়ীতে আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাগরিকদের মধ্যে বৈষম্য না করে জনকাঙ্ক্ষিত কাজ করুন: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে পুঠিয়া থানার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রাম এলাকায় মনোজিতের মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে পৃথকভাবে ৩০০ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর চারঘাট থানার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. জয় ইসলাম (২৪) এবং পুঠিয়া থানার নামাজগ্রাম গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. তাওসিফ আশরাফী (২২)।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজার থেকে নামাজগ্রাম এলাকার মনোজিতের মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাদের ধরে ফেলা হয়। এ সময় জয় ইসলামের পকেট থেকে ৩০০ পিস এবং তাওসিফ আশরাফীর পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তাদের কাছে রাখা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ বিক্রি ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট