
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পদ্মা নদীর তীরবর্তী আলুপট্টি থেকে পঞ্চবটি অভিমুখী ২৩ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নগর ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এলাকাবাসী তাঁদের এলাকার যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ চিত্র তুলে ধরে অভ্যন্তরীণ রাস্তা দ্রুত সংস্কার ও নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা উপস্থাপন করেন। এ সময় এলাকাবাসীর চলাচলের সুব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হলে রাসিক প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের দাবি শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, সিনিয়র অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন, সাগরপাড়া এসি মসজিদের সভাপতি আব্দুল মহিম, মসজিদের ইমাম মুফতি আলী আকবর ফারুকী, বিএনপি নেতা আব্দুল জব্বার আনসারী, সোহেল কুদ্দুস, মজিবুল হক মিনার, ইসরাইল শেখ সন্টু, যোহর, রজব, যুবদল নেতা হীরা এবং ছাত্রদল নেতা মিশর, সান ও রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।##
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর