1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥সাইফুল ইসলাম, মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা-ঈশ্বরদী রেলপথের মহেড়া রেলস্টেশনের সামনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে ট্রেনের চাকা ও রেললাইনের সামান্য ক্ষতি হলেও সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গগামী সব ধরনের ট্রেন চলাচল আপাতত সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের শেষ বগিটির পেছনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। বিকট শব্দ শুনে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে ফেলেন। ট্রেনটি ধীরগতিতে থাকায় বড় ধরনের বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছায়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলপথ পুনরায় সচল করার চেষ্টা চালানো হচ্ছে।

মহেড়া রেলস্টেশন ও রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বগিটি লাইনচ্যুত হওয়ায় লাইনের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এনে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। লাইন পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে সাময়িকভাবে আটকে আছে।

উদ্ধার কাজ শেষ হলে খুব দ্রুতই ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট