1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন: ১ জনের কারাদণ্ড, অপরজনের জরিমানা শিবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীর চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান 📰 শিবগঞ্জে ওয়াকফ ও এজমালি সম্পত্তির ৩ আমগাছ গোপনে বিক্রির অভিযোগ 📰 শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভোলাবাসীর স্বপ্ন গ্যাসভিত্তিক শিল্প-কারখানা: দুই যুগেও বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুতি এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে এখন মিলছে বারো মাসই! ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আনন্দ র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ

ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সুলতানা রাজিয়া শিমু, ঈশ্বরদী: ঈশ্বরদীর বাঘইল মল্লিকপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আজিম উদ্দিন প্রামানিকের স্ত্রী এবং ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার একমাত্র ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাদ জোহর মল্লিকপাড়াস্থ মরহুমার নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

🤲 দোয়া মাহফিলে বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতি

অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার — সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সেলিনা ইসলাম সরদার, আলহাজ্ব আজি হক ও আলহাজ্ব আকমল হোসেন, সাদেক খান — অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মংলা পোর্ট, বীর মুক্তিযোদ্ধা আমিনুদ্দিন প্রামানিক — সাবেক ইউপি সদস্য,আবুল কালাম আজাদ — বিএনপি নেতা, স্বপন হোসেন — বিশিষ্ট ব্যবসায়ী ও গোলাম রব্বানী খান — জামায়াতে ইসলামীর নেতা।

এছাড়াও এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে শরিক হন।

🕊️ দাফন ও সংক্ষিপ্ত পরিচয়

উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর গত ২১ অক্টোবর (বুধবার) রাত ১০টায় আছিয়া বেগম (৯৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১০টায় বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন শোকাহত পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট