1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ পয়েন্টে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৬৩ কেজি ওজনের বিশাল ৬টি বাগাইড় মাছ।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছগুলো ধরা পড়ে। প্রকাণ্ড এই মাছগুলো একনজর দেখতে মীরগঞ্জ বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায়।

ওজনে কত বড় মাছগুলো?

স্থানীয় সূত্রে জানা গেছে, ধরা পড়া ৬টি মাছের মধ্যে সাড়ে ১২ কেজি ওজনের ২টি এবং সাড়ে ৯ কেজি ওজনের ৪টি বাগাইড় রয়েছে। সব মিলিয়ে মাছগুলোর মোট ওজন দাঁড়িয়েছে ৬৩ কেজি।

আড়ত থেকে বগুড়া বা ঢাকায় বিক্রির প্রস্তুতি

মাছগুলো নদী থেকে কিনে নেন মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের স্থানীয় মাছ ব্যবসায়ী (ব্যাপারী) নাসির উদ্দিন। তিনি জানান, ওজন ও আকারভেদে মাছগুলো তিনি জেলের কাছ থেকে প্রতি কেজি ১,০৫০ থেকে ১,০৭০ টাকা দরে কিনেছেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন আরও জানান, “আমি মীরগঞ্জ বাজারে প্রতি কেজি মাছ ১,১০০ টাকা হাঁকিয়েছিলাম। কিন্তু রাতে স্থানীয় বাজারে এই দামে ক্রেতা না পাওয়ায় মাছগুলো ভালো দামে বিক্রির জন্য বগুড়া অথবা ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।” তবে মাছগুলো ঠিক কোন জেলের জালে ধরা পড়েছে, সুরক্ষার স্বার্থে তা প্রকাশ করতে রাজি হননি তিনি।

দেখতে উৎসুক জনতার ভিড়

স্থানীয় বাসিন্দা তোয়াজ উদ্দিন বলেন, “রাতের বেলায় বাজারে এত বড় সাইজের ৬টি বাগাইড় মাছ ওঠার খবরে দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। রাতে এত বেশি দামে কেনার মতো খদ্দেরের চেয়ে মাছগুলো একনজর দেখার মানুষের ভিড়ই ছিল বেশি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট