1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির (BOP) অধীনস্থ সীমান্তবর্তী পৃথক এলাকা থেকে এসব মালামাল জব্দ করেন বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির একটি চৌকস আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধের চালানটি জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির অপর একটি বিশেষ দল তেতুলতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়। দুটি অভিযানে আটক হওয়া পণ্যের মোট মূল্য আনুমানিক ৮ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মালামাল ইতোমধ্যে সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও জনস্বার্থে বিজিবির এমন কঠোর নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট