1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পারুল বেগম গ্রেপ্তার কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় চলনবিল এলাকায় তিন পাখি শিকারির প্রত্যেককে একদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত অর্ধশতাধিক বক পাখি আকাশে অবমুক্ত করা হয়েছে এবং পাখি শিকারের কাজে ব্যবহৃত ১০টি কিল্লাঘরের ফাঁদ ধ্বংস করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত তিন পাখি শিকারি হলেন—নাটোরের সিংড়া উপজেলার পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশীদ (৫৫), মকছেদ আলী (৫০) এবং আবু হানিফ (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নির্দেশনায় চলনবিলের আগমুরশন, বামিহাল, কাকিয়ান এবং পূর্বভেংড়ী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সদস্যরা। এ সময় তিন পেশাদার শিকারিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে ৫০টিরও বেশি বক পাখি এবং ১০টি ফাঁদ উদ্ধার করা হয়।

Open photo

প্রতীকী ছবি

পরে আটককৃতদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড আরোপ করেন। অভিযানকালে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট